দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৫৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে ৫৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪২জন আসামিকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালে বিভিন্ন মাদকদ্রব্যসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৭৭ পিস ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল, ১২পিস নেশা জাতীয় ইনজেকশন, চার বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাজা।-বাসস
ইত্তেফাক/কেকে