চরভদ্রাসনে আগুনে ১২ বসতঘর পুড়ে গেছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আগুন লেগে তিন পরিবারের ১২টি বসত ঘর পুড়ে গেছে। 
 
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের মধুফকিরের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জানা যায় ওই গ্রামের সোবান পালের  স্ত্রী সখিনা (৩৩) সকালে রান্না করার সময় ঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত আশ পাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। ততক্ষণে তিন পরিবারের ১২টি ঘর পুড়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি