আলমডাঙ্গায় বাসচাপায় পান ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসচাপায় রেজাউল হক নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
শুক্রবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা বাসটার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুরের ভিক্ষু মণ্ডলের ছেলে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেজাউল হক বৃহস্পতিবার ঢাকায় পান বিক্রি করে সন্ধ্যায় সুমন ডিলাক্সে বাড়ি ফিরছিলেন। কিন্তু সুমন ডিলাক্সের সুপারভাইজার ভুল করে তাকে হরিনাকুণ্ডুর সাবুহাটে না নামিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বাস টার্মিনালে নিয়ে আসেন। রেজাউল হক বাস থেকে নেমে টার্মিনামের ভেতর দাঁড়িয়ে ছিলেন।  সে সময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস টার্মিনালের ভিতরে ঢুকে রেজাউল হককে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই রেজাউল হকের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি