বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ পৌর এলাকার এলএসডি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাহেব আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাঁচবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেব আলী ও রফিকুল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে সৈয়দপুরে ফিরছিরেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময় তারা বীরগঞ্জ এলএসডি গুদামের কাছে পৌঁছলে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/ইউবি