স্যামসাংয়ের ‘ওয়েডিং ক্যাম্পেইন’ সেডান কার বিজয়ীর নাম ঘোষণা

স্যামসাং ইলেকট্রনিক্স, ‘ওয়েডিং ক্যাম্পেইন’-এর মেগা গিফট বিজয়ীর নাম ঘোষণা করেছে। এসএমএ মাফি শুভ ঢাকার মিরপুরের ট্রান্সকম শোরুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে ওয়েডিং ক্যাম্পেইনের মেগা গিফট হিসেবে একটি ব্র্যান্ড নিউ সেডান কার জিতে নেন। 
 
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ডিজিটাল অ্যাপ্লায়েন্স-এর প্রোডাক্ট ম্যানেজার সালমান এ খান।
 
 
স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে স্যামস্যাং ‘ইন্টারনেট অফ থিংস’ এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৪ লাখ ৯০ হাজার কর্মী কাজ করেন এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। 
 
ইত্তেফাক/এমএইচ