লোহাগাড়ায় দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত

“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হলো। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা রবিবার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিজনূর রহমান। উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাহিত্য ও সাংস্কুতিক সম্পাদক দেবাশীষ আচার্য্যর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: নুরুল আবছার চৌধুরী,  উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক সমশুল আলম, মাদ্রাসা সুপার নুরুল হক,  উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ অনুপ কুমার দাশ ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।

দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা দ্বিতীয় স্থান, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে।

সিনিয়র গ্রুপে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ প্রথম স্থান, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের আইসিটি বিভাগ দ্বিতীয় স্থান ও বার আউলিয়া ডিগ্রী কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে।

জাতীয বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়াদ হোসাইন প্রথম স্থান, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবির হোসেন সর্দার দ্বিতীয় স্থান ও  যৌথভাবে ৫ জন শিক্ষার্থী যথাক্রমে মো: আহসান উল্লাহ, সেহেরী বিনতে হায়াত, মোহতামিম ফুয়াদ জামি, সোমাইয়া খানম ও রিয়াদুল ইসলাম রিয়াদ তৃতীয় স্থান অর্জন করেছে।

সিনিয়র গ্রুপে বার আউলিয়া কলেজের ফারহানা খানম প্রথম স্থান, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের তিলোত্তমা দেবী দ্বিতীয় স্থান ও একই কলেজের সিমা বিনতে ওসমান তৃতীয় স্থান অর্জন করেছে।

পরে অতিথিবৃন্দ প্রকল্প উপস্থাপন ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ইত্তেফাক/এএন