ভ্যালুটপে নতুন গেমিং কেসিং বাজারে

ভ্যালুটপ ব্র্যান্ডের নতুন গেমিং কেসিং বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। কেসিংটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি (৫) ১২ সেন্টিমিটার কুলিং ফ্যান। ফলে যেকোন প্রকারের হাই ডেফিনিশন গেমস নিশ্চিন্তে খেলা যায়।
 
অধিক তথ্য ধারণ করার জন্য এতে রয়েছে ছয়টি হার্ডডিস্ক বে। ভিটি-টিআর ৯০০ মডেলের ক্যাসিংটির ভেতরটি বেশ প্রশস্ত, ফলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বড় আকারের গ্রাফিক্স কার্ড স্থাপন করে পরবর্তী প্রজন্মের গেম খেলা যায়। দ্রুততার সাথে তথ্য আদান-প্রদানের জন্য এতে ইউএসবি ৩ পোর্ট। 
 
কেসিংটির মূল্য ৪ হাজার টাকা।
 
ইত্তেফাক/এমএইচ