শেরপুরের শ্রীবরদীতে জাল টাকাসহ ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে চিথলিয়াপাড়া নতুন বাজারে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের চিথলিয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চলিয়ে চিথলিয়াপাড়া নতুন বাজার ফারুকের নিজস্ব কাপড়ের দোকানের ক্যাশ থেকে ৫শ টাকার ৫০টি জাল নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়। ফারুককে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ