মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কুয়েতে এক বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এমনটিই জানিয়েছে কুয়েতের 'কুনা' সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটিতে ২০১৩ সালের পর সর্বশেষ এই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি ব্যক্তির এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। অপহরণ,ধর্ষণ, হত্যা ও হত্যা-চেষ্টাসহ ফৌজদারি মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে। কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ওই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
অপার ছয় জন হলেন- সেদেশের রাজপরিবারের সদস্য প্রিন্স ফয়সাল আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ। একজন কুয়েতি নারী, যিনি স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের সময় তাঁবুতে আগুন দিয়ে ৪০ জনের বেশি মানুষকে পুড়িয়ে মেরেছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর দুই নারী ও দুই পুরুষ মিশর, ইথিওপিয়া ও ফিলিপাইনের নাগরিক।
ইত্তেফাক/এসএস