বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ড. টনি টেন কেং ইয়ামের কাছে তার পরিচয় উপস্থাপন করেছেন।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতির সরকারি ভাসভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশি রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান। এ সময় তাকে সুসজ্জিত সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দেশটির আগের বিশ্বস্ত সম্পর্কের বার্তা সম্পর্কিত একটি চিঠি প্রদান করেন।
এ সময় সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উষ্ণ অভিনন্দন জানানো হয়।
এ সময় দেশটির রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির প্রশংসা করে বলেন, অদূর ভবিষ্যতে দেশটির কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।
ইত্তেফাক/এএসএমইউ