শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জে ঢাকা-দোহার মহাসড়কে আব্দুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ বাস চাপায় নিহত হয়েছে। শনিবার সকালে শ্রীনগর উপজেলার বালাসুরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, জলিল ঢাকাগামী আপন পরিবহনের বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার বাসিন্দা।

বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/এএন