প্রথম দুইদিনের মত শেষ দিনেও সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৭। অফার ও মূল্য ছাড়ে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ক্রেতাদের আকর্ষণ করতে সর্বোচ্চ চেষ্ঠা করছে। ক্রেতারাও পরখ করে কিনছেন প্রিয় স্মার্ট ডিভাইস। আজ শনিবার রাত আটটায় পর্দা নামবে স্মার্টফোন মেলার সপ্তম আসরের।
এবারের মেলার প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে স্যামসাং, গোল্ড স্পন্সর হিসেবে হুয়াওয়ে ও সিলভার স্পন্সর হিসেবে লিনেক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি ও উই এবং টিকেট বুথ স্পন্সর হিসেবে রয়েছে কিকশা ডটকম। পার্টনার হিসেবে ছিল এডুমেকার, পিপলস রেডিও এবং টেকশহরডটকম।
প্রদর্শনীর সব আপডেট ফেইসবুক পেইজ https://www.facebook.com/STExpo এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম (techshohor.com) -এ পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/এএন