৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এতে ১১টি স্টল অংশ নিয়েছে।
নবনির্মিত উপজেলায় প্রথমবারের মতো এ মেলার আয়োজন করায় সকাল থেকে মেলা প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা এম এ সালাম সভাপতিত্ব করেন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠনের পরিচালনায় অনান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বর্তমান সভাপতি আতাউর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ওসমানীনগর থানার (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক , উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল ও ওসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ