বিশেষ পোশাকে বিশেষ হতে

 
নগরজীবনে আপাতত শীত মানে সকাল বা রাত! নগরে শীত কম, তাই বলে শীতকেন্দ্রিক আয়োজনের যেন কমতি নেই। কম ঠাণ্ডায় পরার উপযোগী করেই বানানো হচ্ছে এ সময়ের শীতের পোশাক। আর ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর। পাশাপাশি ছিমছাম পোশাকেই নিজেকে বিশেষ দিনের উত্সবগুলোতে দেখতেই যেন বেশি পছন্দ। পোশাকে দেশীয় কিংবা পাশ্চাত্য কাটছাঁট যে দেশেরই হোক না কেন, কাপড়টাও হওয়া চাই আরামদায়ক।
 
এখন ফ্যাশনে চলতি লং প্যাটার্নের গাউন, টপস বা টিউনিক। ফ্রক কাটের টপসগুলো দৈর্ঘ্যে সাধারণত সেমি লং ও শর্ট। ফিউশন কাট আর প্যাটার্নের বৈচিত্র্য আছে। পাশাপাশি বেসিক এ-লাইন থেকে বেরিয়ে ডিজাইনাররা এখন এ-লাইনে আনতে সক্ষম ভিন্ন ধাঁচ। ড্রেসকে আরও আধুনিক করতে, ফিটিংয়ের মধ্যেই পরিবর্তন, পার্থক্য আনতে, শেইপিংয়ে নতুনত্ব আনতে বদলে গেছে সেই রীতি। প্যাটার্নে আনা হয় রকমারি ডার্টের ব্যবহার। কুর্তায় বা টপসে ড্রপ ওয়েস্টের ব্যবহার পার্টি লুক দিতে সক্ষম। তবে বেশি হিজিবিজি কাটের বাইরে সবচেয়ে ছিমছাম প্যাটার্ন বটমের টিউনিক কাট। ড্রপ ওয়েস্ট ফ্যাশনে ট্রেন্ডি ডিজাইনের আরেক নাম। কুর্তায় বা টপসে ড্রপ ওয়েস্টের ব্যবহার পার্টি লুক দিতে সক্ষম। তবে বেশি হিজিবিজি কাটের বাইরে সবচেয়ে ছিমছাম প্যাটার্ন বটমের টিউনিক কাট। সিম্পল ডিজাইনের মধ্যে টিউনিক প্যাটার্ন কামিজে অসাধারণ লুক এনে দেয়। কামিজের ইয়োকে গেদার অথবা ইয়োক থেকে ফ্লেয়ার এখন নতুনত্বের আরেক রূপ। ফ্রক কাটের টপসগুলো দৈর্ঘ্যে সাধারণত সেমি লং ও শর্ট। ফিউশন কাট আর প্যাটার্নের বৈচিত্র্য আছে। কোমরে কুঁচি বা ইলাস্টিক, নিচের দিকে ঘের দেওয়া, কোমর থেকে আলাদা রঙের কাপড়, বুকের সামনে নকশা ইত্যাদি একেবারে ভিন্নতা এনে দিয়েছে এসব টপসে। ঘের ছাড়া টপস বা কাফতান কাটের টপসও মিলবে। শুধু কাটিং নয়, নজর দেওয়া হয়েছে লো হাইট কাট, লং প্যাটার্ন আনারকলি কাট ও টিউনিক প্যাটার্ন। ছিমছাম নকশায় টিউনিক প্যাটার্ন কাটেও স্মার্ট লুক খুঁজে পাওয়া যায়।
 
ছেলেদের পোশাকের ক্ষেত্রে স্লিম বা ট্রিম ফিট এখন বেশি চলতি। তবে পোশাকের রঙের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে বেসিক হালকা রঙগুলোই। বটমে চিনো, কিমানো, ন্যারো শেপ বেশি চলতি। ডেনিম বা টুইল সবকিছুতেই ন্যারো প্যাটার্নটা বেশি পছন্দ। শার্টের ক্ষেত্রে কলার প্লিট, স্লিভ কার্ভে এসেছে বৈচিত্র্য। রিংকেল ফ্রি কাপড়ে তৈরি শার্ট পছন্দ অধিকাংশ তরুণের। কিন্তু মজার বিষয় হলো, একই সময়ে আন্তর্জাতিক কালার চার্ট আমাদের দেশীয় ফ্যাশনকে সেই অর্থে প্রভাবিত করে না। তাই ফ্যাশন ফোরকাস্টিংয়ে উঠে আসা পাশ্চাত্য রঙের ছোঁয়া এখানে খুব একটা টের পাওয়া যায় না। কিন্তু ইন্টারনেটে তারুণ্যের অবাধ বিচরণ এবং সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে পাশ্চাত্য ফ্যাশন ট্রেন্ড এখন অনেকেরই দৈনন্দিন চর্চার বিষয়। নিজেকে আলাদা লুকে এবং স্বাতন্ত্র্য পোশাক-আশাকে গর্জিয়াসভাবে ফুটিয়ে তোলার আয়োজনও যেন কম নয়। তাই দেশীয় অনেক ব্র্যান্ডগুলোর গদবাঁধা স্টাইল স্টেটমেন্ট থেকে ফ্যাশন হান্টাররা বের হয়ে যাচ্ছেন উইন্ডো শপিংয়ে। ডে আউট করছেন নতুন পোশাক বা ট্রেন্ড কী আসছে সেই সমীকরণে নিজের লুকটা মেলতে। এধরনের বিশেষ পোশাকের খোঁজে যেতে পারেন ক্যাটস আই, এক্সট্যাসি, সেইলর, জেন্টল পার্ক, আম্বার, মেনজ ক্লাব ও আড়ংয়ে।
 
মডেল: ইশা ও আজিম  
পোশাক: ক্যাটস আই
ছবি: সাঈদ সিদ্দিকী রুমি