১ হাজার গ্রামে ফ্রি ওয়াই-ফাই দেবে ভারত

 
ভারতের গ্রামাঞ্চলে থাকা লাখ লাখ মানুষকে তথ্য প্রযুক্তি সেবার আওতায় আনতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি দেশটির সরকার জানিয়েছে, ১০৫০টি গ্রামে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেয়া হবে। 
 
ভারতে 'ডিজিটাল ভিলেজ' নামের পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই ফ্রি ওয়াই ফাই প্রদান করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে এর ফলাফল দেখে ধীরে ধীরে ভারত জুড়ে এই সেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
 
ভারতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ মাসের মধ্যে বিশেষ টাওয়ারের মাধ্যমে (তালিকাভুক্ত) প্রতিটি গ্রাম ফ্রি ওয়াই-ফাই সেবা পাবে। তারা মোবাইল ফোনের মাধ্যমে এই ওয়াই-ফাই সংযোগ কাজে লাগাতে পারবে। সিএনএন।
 
ইত্তেফাক/আরএ