বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বেসিস সফটএক্সপোতে আন্তর্জাতিক মানের দেশজ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স ইনফোটেক অংশ নিচ্ছে।
বুধবার থেকে শনিবার পর্যন্ত চারদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সফটএক্সপোতে চারটি বিশেষায়িত সফটওয়্যার ও বহুমাত্রিক সেবা নিয়ে প্রতিষ্ঠানটি অংশ নিচ্ছে।
মেলা প্রাঙ্গণে হারমনি হলের ৩৩ নং স্টলে গিয়ে দর্শনার্থীরা ইনফোটেকের কাস্টমাইজড এবং অফ দ্য শেলফ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, সিএমস, মোবাইল এবং সাপোর্ট সার্ভিসের সঙ্গে পরিচিত হতে পারবেন।
প্রদর্শিত হবে সফটওয়্যারের মাধ্যমে বিক্রয়-বিপণন ব্যবস্থাপনা, অর্থায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রয়-বিক্রয় এবং মাননিয়ন্ত্রণ কার্যক্রম। পাশাপাশি দর্শনার্থীরা স্টলটিতে ওরাকল, ফিনাকল, নিউজেন, নিউক্লিয়াস, মোবাইল সেলস ফোর্স অটোমেশন সফটওয়্যার এবং এইচপি এন্টারপ্রাইজ সিকিউরিটি পণ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন।
ইত্তেফাক/এএসএমইউ