নরসিংদীতে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রুপায়নই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ’- এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নরসিংদীর জেলা প্রশাসন এবং এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে এ ডিজিটাল মেলায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এর আগে নরসিংদী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষে হয়।
 
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
 
তিনদিন ব্যাপী এ মেলা প্রাঙ্গণে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের প্রায় ৬০টি স্টল বসানো হয়েছে।
 
এমআই