মাহফুজুল বারীকে দাফন করা হচ্ছে টরন্টোতে

 
সাধারণত বিদেশে মারা গেলে দেশে নিয়ে দাফন করা হয়। কিন্তু ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মাহফুজুল বারী'র ক্ষেত্রে তা ব্যতিক্রম ঘটলো।
 
তিনি ২৩ জানুয়ারি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ টরন্টোতে আনা হয়েছে। আজ শনিবার মারখামে দাফন করা হবে তাকে।
 
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার স্মরণে আগামীকাল ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা কানাডিয়ান লিজিয়ন হলে এক শোক সভার আয়োজন করবে।
 
উল্লেখ্য, তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টরন্টোর বাঙালিদের মাঝে।
 
ইত্তেফাক/এসএস