জোভাগোতে হোটেল বুকিং দিলে নিশ্চিত মিলবে স্মার্টফোন

ভ্যালেন্টাইন'স ডে-কে একদিনে সীমাবদ্ধ না রেখে ফেব্রুয়ারি মাস জুড়ে প্রিয় মানুষের সঙ্গে চমৎকার সময় ও ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন হোটেল বুকিং প্লাটফর্ম জোভাগো (www.jovago.net)। ‘মান্থ অব লাভ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পিংয়ের আওতায় জোভাগোতে হোটেল বুকিং দিলে নিশ্চিত উপহার হিসেবে মিলবে স্মার্টফোন।

ভ্রমণ পিয়াসু মানুষ ও তাদের প্রিয় মানুষদের নিয়ে আনন্দের সময় কাটাতেই জোভাগোর এই ‘মান্থ অব লাভ’ আয়োজন।

মাসব্যাপী এই আয়োজনে স্মার্টফোনের পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে গ্রাহকরা নানা উপহার সামগ্রী পাবেন। এই অফারের আওতায় দেশের সেরা পর্যটন স্থানগুলোতে হোটেল বুকিং করা যাবে।  

ঘরে বসেই জোভাগোর এই ঠিকানায়( https://goo.gl/gTcwn2 )গিয়ে কয়েক ক্লিকে হোটেল বুকিং করতে পারবেন গ্রাহকরা।

জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়েস আলী বলেন, ছোট এই জীবনের আমরা কাজে ব্যস্ত থেকে আমাদের সময় পার করি। প্রিয় মানুষের সঙ্গে সময় দেয়া হয়ে উঠে না। তাই ভালোবাসার মাসে জোভাগো চায় প্রিয় মানুষের সঙ্গে দেশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক সবাই। ব্যস্ত সময়ের মাঝে খানিকটা সময় থাকুক একান্ত নিজের এবং আনন্দময়। তাই জোভাগোর বিশেষ এই আয়োজন মান্থ অব লাভ।

ইত্তেফাক/এএন