৪৮তম গ্রাহক সেবা কেন্দ্র চালু সিম্ফনির

গাইবান্ধায় ৪৮তম সেবা কেন্দ্র উদ্বোধন করেছে সিম্ফনি মোবাইল। এখানে ওয়ারেন্টি থাকা ডিভাইসগুলোর বেলায় বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন এবং ওয়ারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন গ্রাহকরা।
 
গাইবান্ধায় সিম্ফনির ওই সেবা কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের হেড অব কাস্টমার সার্ভিস ডিভিশন মোরশেদ-উজ-জামান ও হেড অব কাস্টমার সার্ভিস আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
 
এ ব্যাপারে মোরশেদ-উজ-জামান বলেন, 'সিম্ফনি মোবাইলের সারা দেশব্যাপী আরও ৪৭টি গ্রাহক সেবা কেন্দ্র আছে এবং গাইবান্ধার গ্রাহকদের আরও কাছাকাছি আসার জন্য এখানে আমাদের একটি স্বয়ং সম্পূর্ণ সেবা কেন্দ্র উদ্বোধন করা হলো।'
 
সব মিলিয়ে সারাদেশে সিম্ফনির ৪৮ টি গ্রাহক সেবা কেন্দ্র এবং ৩০ টি কালেকশন পয়েন্ট রয়েছে।
 
ইত্তেফাক/এএম