একুশে পদকপ্রাপ্ত অরূপরতন চৌধুরীকে বার্লিনে সংবর্ধনা

বাঙ্গালিদের পক্ষ থেকে বিশিষ্ট কন্ঠশিল্পী, মুক্তিযাদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বার্লিন প্রবাসী ড. অরূপরতন চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন জার্মান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরজাহান খান নুরি।

শুরুতে রাষ্ট্রদূত ড. অরূপরতন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । ড.অরূপরতন চৌধুরী বলেন, বাংলাদেশী প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা করার আহ্বান জানান।

ইত্তেফাক/আরকেজি