পাকিস্তানের করাচিতে গুলিতে মোহাম্মদ জাকি নামে আফগানিস্তানের এক কূটনীতিক নিহত হয়েছেন। রবিবার আফগানিস্তান দূতাবাসের এক নিরাপত্তা কর্মীই ওই কূটনীতিককে গুলি করে।
দূতাবাসের এক মুখপাত্র জানান, হামলার কিছুক্ষণ পরেই জাকি মারা যান। হত্যাকারীও একজন আফগান নিরাপত্তা কর্মী।
পুলিশ জানায়, ওই নিরাপত্তা কর্মী কূটনীতিকের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করেন ওেই দেহরক্ষী।
দূতাবাসের মুখপাত্র হ্যারিস খান বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। গুলির শব্দ শুনে বের হয়ে দেখি জাকি মাটিতে পড়ে আছে। পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত ওমর জাখিলওয়াল মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্ভবত তাদের ব্যক্তিগত বিরোধ ছিলো।
দূতাবাসে এখন পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ