ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

ডিজিটাল সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি কালেক্টর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে শেষ হয়।
 
পরে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমূখ।
 
পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। তিন দিনব্যাপী এ মেলায় সরকারি বেসরকারিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬৫ টি স্টল তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।
 
ইত্তেফাক/এএন