অর্থ কেলেঙ্কারি বিচারের মুখে পড়তে হচ্ছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অবৈধভাবে টাকা খরচের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় খরচ হওয়া দুই কোটি ৪০ লাখ ডলার গোপন করার জন্য ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করেছে তার দল।
তবে সারকোজির দাবি, তিনি অতিরিক্ত খরচ সম্পর্কে সতর্ক। তিনি এর বিরুদ্ধে আপিল করতে প্রস্তুত।
সারকোজির দল ইউএমপি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার খরচ গোপন করতে বিগম্যালিয়ন নামে একটি গণসংযোগ কোম্পানির সহযোগিতা নেয়। ১৯৫৮ সালের নিকোলা সারকোজি ফ্রান্সের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি বিচারের মুখোমুখি হচ্ছেন।
সারকোজির বিরুদ্ধে করা এই মামলাটি ‘বিগম্যালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত। বিবিসি
ইত্তেফাক/এমএইচ