কিকশা ডটকমের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

স্মার্টফোন ও ট্যাব এক্সপো এবং বেসিস সফট এক্সপো মেলায় কিকশা ডটকম এ ফ্রি রেজিস্ট্রেশনের র‌্যাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
 
সম্প্রতি  জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস লিমিটেপের কর্পোরেট অফিসে স্মার্টফোন ও ট্যাব এক্সপো এবং বেসিস সফট এক্সপো মেলায় কিকশা ডট কম এ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে র‌্যাফেল ড্রয়ের ছয়জন বিজয়ী ও ২ জন সেরা বিজয়ীদের হাতে মাস্টারকার্ডের পক্ষ থেকে ৫,০০০ ও ১০,০০০ টাকার একটি করে প্রি-পেইড মাস্টারকার্ড তুলে দেয়া হয়। 
 
অনুষ্ঠানে জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস-এর সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক ও মাস্টারকার্ড-এর ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক দেবদীপ দত্ত ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/উজ্জল