রাজধানীর গুলশান এলাকায় স্বতন্ত্র ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও গুলশান এলাকার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গুলশান সোসাইটির পক্ষে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ। রিটের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।
আগামীকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
আরও পড়ুন: পুলিশ নিয়োগে অবিবাহিত থাকার শর্ত নিয়ে রুল
এর আগে শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়। এ মার্কেটে এর আগে ২০১৭ সালেও আগুন লেগেছিল। এ ছাড়া গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২১তলা এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে