দিল্লি হাইকমিশনে অমর একুশে পালন

ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার চ্যান্সারি প্রাঙ্গণে ডেপুটি হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরীর জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করে হাইকমিশন।
 
 
উপস্থিত কর্মকর্তা ও তাদের পরিবারের সামনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পড়া হয়। মৈত্রী হলে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইউনেস্কোর স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করেন তিনি। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম ও ভারতে ইউনেস্কোর প্রতিনিধি শিগেরু আয়োগী কথা বলেন
 
IMG0
 
হাইকমিশনে অমর একুশের ইতিহাস ও এর তাৎপর্য বিষয়ক আলোচনায় ভারতের ইস্পাত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান অর্থনীতিবিদ ড. সুস্মিতা দাশগুপ্ত ও ডেইলি টেলিগ্রাফের সিনিয়র এডিটর জয়ন্ত রায় চৌধুরী অংশ নেন। পরে ওহাং আর্টিস্টে আয়োজিত মনোজ্ঞ সংগীতায়োজন অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/সাব্বির