দক্ষিণ সুরমা উপজেলার মদন মোহন কলেজের শিক্ষক মো. সাইফুর রহমানের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে তেলিরাই থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের বাসিন্দা। তিনি সিলেট নগরীর টিলাগড় জমিদারবাড়ির একটি মেসে থাকতেন।
সাইফুর রহমান মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। এছাড়া তিনি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেও শিক্ষকতা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে মেস থেকে বের হন সাইফুর রহমান। রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার খোঁজ না পেয়ে রাতেই তার আত্মীয়রা শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আরও পড়ুনঃ হবিগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ইত্তেফাক/নূহু