ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

বেঙ্গালুরুর সামনে হায়দ্রাবাদের ২৩২ রানের বিশাল টার্গেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের ১১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৩২ রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রবিবার (৩১ মার্চ) রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জানায় বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে হায়দ্রাবাদের সংগ্রহ ২৩১ রান।

ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ১৬ ওভারে গড়েন ১৮৫ রানের বিশাল জুটি। এরপর ৫৬ বলে ১১৪ রান করে সজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। তার বিদায়ের পরেই তিনে নামা বিজয় শংকর ফেরেন মাত্র ৯ রান করেই। তবে ক্রিজের এক প্রান্ত থেকে দলের হাল ধরে রাখেন ডেভিড ওয়ার্নার। ইনিংস শেষে ৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ইউসুফ পাঠান ৬ রানে অপরাজিত থাকেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে একমাত্র উইকেটটি নেন যুভেন্দ্র চহল।

আরও পড়ুন:  টস জিতে বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩২ রানের টার্গেটে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুই ওভার শেষে তাদের সংগ্রহ ১২ রান।

ইত্তেফাক/ জেডএইচডি