ত্বকের সৌন্দর্যে ইক্ষু

রূপচর্চায় আখের রস ব্যবহার করা যেতে পারে। ত্বকের সমস্যা দূর করে সৌন্দর্য বৃদ্ধিতে আখের রসের কার্যকরী ভূমিকা অতুলনীয়। জেনে নেয়া যাক ত্বকে আখের রস ব্যবহারের ঘরোয়া কিছু ফেসপ্যাক।
 
আখের রস এবং লেবুর রস
আখের রসের সঙ্গে লেবুর রস, নারকেলের দুধ, আপেলের রস এবং আঙুরের রস মিলিয়ে একটি প্যাক বানিয়ে নেয়া যেতে পারে। ফেসপ্যাকটি ত্বককে প্রাণবন্ত করার পাশাপাশি ত্বকের ক্ষত দূর করে।
 
আখের রস এবং মধু
যাদের ত্বক শুষ্ক তারা এই দুইটি উপাদান মিলিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।
 
আখের রস এবং পেঁপে
 
রোদে পুড়ে যাওয়া ত্বকে আগের মতো উজ্জ্বলতা পেতে আখের রসের সঙ্গে পরিমাণ মতো পেঁপে মিশিয়ে মুখে লাগাতে হবে।এই ফেসপ্যাকটি মুখের অবাঞ্চিত চুলের সমস্যাও কমায়।
 
আখের রস এবং কফি
এই দুই উপাদানের সঙ্গে পরিমাণ মতো মাল্টার রস মিশিয়ে ফেসস্ক্রাব তৈরি করা যায়। এই ফেসস্ক্র্যাব ধীরে ধীরে মুখে ম্যাসাজ করতে হবে। মাল্টার মধ্যে থাকা ভিটামিন-সি ত্বককে পরিষ্কার ও সুন্দর করতে কাজ করে।
 
আখের রস এবং মুলতানি মাটি
যাদের ত্বক তৈলাক্ত তারা এটি ব্যবহার করতে পারেন। কারণ মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। আর আখ ত্বকের মধ্যে পানির মাত্রা ঠিক রাখে। এছাড়া ব্রণ নিরাময়েও বেশ কার্যকরী আখের রস ও মুলতানি মাটির ফেসপ্যাক।
 
ইত্তেফাক/সালেহ্