রংপুর অফিস
রংপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৪৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রংপুর জেলা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় জেলার আট থানার বিভিন্ন এলাকা থেকে ৪৮জনকে গ্রেফতার করে। রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে নওগাঁর পত্নীতলায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো আহসান হাবিব মিজান ও মোসলেম উদ্দীন।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, গোপন সংবাদে জানতে পারি উপজেলার ঠুকনিপাড়া মোড়ে একটি ইট ভাটায় ইয়াবা নিয়ে বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই ইট ভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।