আজকের ডিল’র 'লাইভ শপিং'

 
দেশে প্রথমবারের মতো অনলাইন 'লাইভ শপিং' নিয়ে এলো অন্যতম অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল(https://ajkerdeal.com/)। প্রতিদিন (শুক্রবার ছাড়া) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় এই 'লাইভ শপিং'।
 
ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারিত এক ঘণ্টাব্যাপী এই 'লাইভ শপিং' অনুষ্ঠানে বিভিন্ন পণ্যের ওপর বিশাল ছাড় (৫০-৮০% পর্যন্ত) দেওয়া হয়। শুধুমাত্র এই এক ঘণ্টায় (সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা) যারা অর্ডার দিবে তারাই পাবে এই ছাড়।  
 
প্রতি অনুষ্ঠানে নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসা হয়। 'লাইভ' প্রোগ্রামে উপস্থাপক প্রোডাক্টগুলোর বিভিন্ন ফিচার তুলে ধরে এবং লাইভে থাকা দর্শকদের প্রশ্নের উত্তর দেন তাৎক্ষণিকভাবে।
 
উল্লেখ্য যে ২ হাজার মার্চেন্টের এক লক্ষেরও বেশি প্রোডাক্ট নিয়ে আজকের ডিল বর্তমানে দেশের অন্যতম বড় মার্কেট-প্লেস এবং অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট। এই মার্কেট-প্লেসে কোনো প্রোডাক্টের অর্ডার করলে দেশের যে কোনো প্রান্তে ২ থেকে ৫ দিনের মধ্যে 'ক্যাশ ও ডেলিভারি' পদ্ধতিতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়; প্রোডাক্টের কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে রিপ্লেস বা টাকা রিফান্ড দেওয়া হয়।
 
ইত্তেফাক/আনিসুর