টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
পিইসি বিজ্ঞান পরীক্ষায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন। গত বৃহস্পতিবার খালিয়া কেন্দ্র পরিদর্শনে গেলে পরীক্ষা কক্ষে বিশৃঙ্খল পরিবেশ দেখে তিনি এ নির্দেশ দেন। এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহারকৃত শিক্ষকদের নাম শিক্ষা অফিসে পাওয়া যাবে।
কেন্দ্রের সচিব তুষ্টচরণ মণ্ডল জানান, শিক্ষকদের নাম তার মনে নেই।
প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম জানান, নামগুলো মনে নেই, অফিসের ফাইলে আছে।