মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে এ বছর পিইসি ও এবতেদায়ি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ১৪৬ জন শিক্ষার্থী।
জানা গেছে, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মধ্যে সরকারি স্কুল ১৭০টি, মাদ্রাসা ১৫টি ও কিন্ডার গার্টেন ১০১টি থেকে পিইসি পরীক্ষার্থী ৭ হাজার ৫২৭ জন এবং এবতেদায়ি পরীক্ষার্থী ২৩১ জন। সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ১০৮ জন এবং এবতেদায়ি পরীক্ষায় অনুপস্থিত ৩৮ জন।
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, উপজেলার ২১টি কেন্দ্রে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পারিবারিক সমস্যাসহ বিভিন্ন কারণে ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।