কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঙ্গলবার রাজধানীর কর্পোরেট অফিসে কিডনি রোগের সচেতনামূলক ক্যাম্পেইনের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি।
‘কিডনি রোগের সার্বিক ব্যবস্থাপনা এবং স্থূলতার সঙ্গে কিডনি রোগের সম্পর্ক’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করে অপারেটরটির ফ্যাসিলিটস এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট।
কেএএমপিএসর (কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি) কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম.এ. সামাদ সেশনটি পরিচালনা করেন। কর্মীদের সচেতন করতে তিনি স্থূলতার সঙ্গে কিডনি সম্পর্কিত রোগের সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি এ সম্পর্কিত রোগ প্রতিরোধ এবং রোগ ধরা পড়লে কী করণীয় তা নিয়ে আলোচনা করেন।
সচেতনামূলক ক্যাম্পেইনের পাশাপাশি রোচে বাংলাদেশ লিমিটেড ও কেএএমপিএসর সহযোগিতায় দিনব্যাপী ১০০ কর্মীর কিডনি সম্পর্কিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে এই ক্যাম্পেইনটি পরিচালনা করে রবি। ৯ মার্চ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হবে।
আয়োজনটির উদ্বোধন করেন রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির। এ সময় রবির অক্যুপেশনাল হেলথ অ্যান্ড সেইফটির জেনারেল ম্যানেজার আবু সাইদ উপস্থিত ছিলেন। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটি বিবেচনা করে অপারেটরটি নিয়মিত এমন পদক্ষেপ গ্রহণ করছে।
ইত্তেফাক/উজ্জল