বিআইটিএমের ক্যারিয়ার কর্মশালা

বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর উদ্যোগে বিশেষ ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
গত শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ‘রোডম্যাপ টু বি এ রক আইটি রিসোর্স পারসন’ শীর্ষক এই কর্মশালায় বিআইটিএমের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
 
ডিজাইন, ডেভেলপমেন্ট ও ইন্টারনেট মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীরা দেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠিত ডেভেলপার, ডিজাইনার এবং উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতার কথা শুনতে পারেন এবং ক্যারিয়ারের জন্য পরবর্তী দিক নির্দেশনা পান। 
 
কর্মশালায় ডেভেলপমেন্ট বিষয়ে জহিরুল আলম তাইমুন, জাহিদুল আমিন, আসিফ আতিক, সাদ্দাম হোসেন, নাহিদুল কিবরিয়া, শফিউল হাসান ও তানবিন ইসলাম সিয়াম, ইন্টারনেট মার্কেটিং বিষয়ে আলামিন চৌধুরী, নাহিদ হাসান কায়সার, সজীব রহমান, পিযুস কুমার সাহা এবং ডিজাইন বিষয়ে মিয়ান জাদিদ রাশিদ, ফাহাদ হাসান চৌধুরী, নাজমুল আহমেদ, সুমন ইকবাল, সোহেল ভুঁইয়া, তাহমিনা খাতুন, এস এম আসিফ আল রাজিব রানা, জিয়াউল হক ও মাশুক রহমান তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের নানা দিকনির্দেশনা দেন। 
 
উল্লেখ্য, বিআইটিএম বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এসইআইপি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ২৩ হাজার দক্ষ আইটি প্রফেশনাল তৈরিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় দশ হাজার ছেলেমেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগ্রহীরা অনলাইনে (www.bitm.org.bd/seip) এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।