ভারত মহাসাগর বেষ্টিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলের দ্বীপপুঞ্জ দু’টির জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, স্থানীয় সময় সকাল ৮ টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এছাড়া উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের কথউয়ায় সকাল পৌনে ছয়টায় ৩.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। এএফপি।