তুরস্ক বাস্তবতা থেকে বিচ্যুত: ইইউ প্রেসিডেন্ট

ডাচ সরকারকে ফ্যাসিস্ট বলায় তুরস্ককে বাস্তবতা থেকে বিচ্যুত বলে অভিহিত করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তুরস্কে গণভোটের প্রচারণা নিয়ে সৃষ্ট ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বিরোধের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
 
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ডাচ সরকারকে নাৎসিদের অবশিষ্ট বলে অভিহিত করেন। রটারডামে তুরস্কের অভিবাসীদের মধ্যে গণভোটের প্রচারণার সমাবেশে এক তুর্কি মন্ত্রীর যোগ দেয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা বলে সেটি বাতিল করে ডাচ কর্তৃপক্ষ যার ফলশ্রুতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তুর্কি অভিবাসীদের। এরদোয়ান আরো বলেন, ১৯৯৫ সালের বসনিয়ায় স্রেব্রেনিকা গণহত্যায় ডাচদের ভূমিকা ছিল। মুসলিম তরুণ ও পুরুষদের এই গণহত্যা সার্বিয়া সেনাবাহিনী চালিয়ে ছিল। ডাচ প্রধানমন্ত্রী এরদোয়ানের এই অভিযোগকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
 
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট সময় মন্তব্য করলেন যখন নেদারল্যান্ডে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টাস্ক যোগ করেন, নেদারল্যান্ডস স্বাধীনতা ও গণতন্ত্রের দেশ, বিশেষ করে রটারডাম। এরাসমাস শহর নাৎসিরা নির্মমভাবে ধ্বংস করেছিল এবং এখানের মেয়র মরক্কোয় জন্ম নিয়েছে। রটারডামে যদি কেউ ফ্যাসিজম দেখে তাহলে বুঝতে হবে তারা বাস্তবতা থেকে বিচ্যুত। ইউরোপিয়ান কমিশনের প্রধান জ্য ক্লদ জাঙ্কার বলেন, এরদোয়ানের এসব মন্তব্য তুরস্ককে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরো দূরে নিয়ে যাচ্ছে। বিবিসি।