অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রীফকে বাঁচাতে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে জরুরী সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা।
গবেষণায় সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, এখানকার সমুদ্রের নীচের কোরাল ও প্রবাল বনাঞ্চল টিকিয়ে রাখতে আর কোন সম্ভাব্য চেষ্টাই ফলপ্রসূ হবেনা।
নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণাপত্রে জানানো হয়েছে, যদিও এই সব প্রবালের টিকে থাকা নিয়ে আরো গবেষণা প্রয়োজন, তারপরও বৈশ্বিক উষ্ণতা কমানো না গেলে এগুলোকে বাঁচিয়ে রাখা কোনভাবেই সম্ভব হবে না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ অঞ্চলে প্রবালের বৃদ্ধি ও জৈব পরিবেশের অবস্থা দিনদিন খুবই খারাপ হচ্ছে। ২০১৬ সালে কোরাল ও সামুদ্রিক শৈবালের হ্রাস হয়েছে আশঙ্কাজনক হারে।
IMG0
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক মর্গান প্রাচেট বলেন, ‘গ্রেট ব্যারিয়ার রীফ ধ্বংসের পেছনে একমাত্র দায়ী হচ্ছে উষ্ণতা। অস্ট্রেলিয়া সরকারের উচিত এখনই বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা।’ বিবিসি।