জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা, দোয়া ও প্রার্থনা, কেক কাটা এবং শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপ-হাইকমিশনের চ্যান্সারি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি, উপ-হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ, মুম্বাই-এ বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।IMG0
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এর পর বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।-বাসস।