যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী।
১৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হোটেল অডিটোরিয়ামে ফ্লোরিডা আওয়ামী লীগ, ফ্লোরিডা যুবলীগ, ফ্লোরিডা স্বেচ্ছাসেবক লীগ এবং ফ্লোরিডা মহিলা লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জন্মদিনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম রহমান জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি দয়াল চৌধুরী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ সভাপতি মুনসারি খানম সীমা, সাধারণ সম্পাদক শামছুন নাহার , সুলতানা আক্তার, ফ্লোরিডা আওয়ামী লীগ উপদেষ্টা আমির আলী চৌধুরী, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, যুবলীগ সহ-সভাপতি আলি আক্কাস, রফিকুল ইসলাম, উত্তম দে, হাফিজুর রহমান, মো. খোরশেদ, অসীম রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জনি, রুবাইয়া, রুনু, মোহাম্মদ এমরান প্রমুখ।