জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় দিপু মনি বলেন, "১৯৭১ সালের ৭ মার্চে ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে 'খোকা' নামের সেই শিশুটির বজ্রকন্ঠে ধ্বনিত হয়েছিল তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালির কণ্ঠস্বর 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মনজুর ইসলাম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর ও ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ, লুৎফুল করিম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, অর্থ সম্পাদক মো.আবুল মনসুর খান, উপ–প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শিল্প ও বাণিজ্য ফরিদ আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, সদস্য মুজিবুল মওলা, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ প্রমুখ।