সন্তান প্রতিপালনের বাসনা মানুষের মধ্যে প্রকৃতিগত৷ সে তাঁর পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে আনতে চায়, তাঁকে সুরক্ষিত করে বড় করে তুলতে চায়৷ নিজের জিন পৃথিবীতে বাঁচিয়ে রাখাই প্রতিটি জীবের প্রাথমিক বিশেষত্ব। তেমনই নিজের সন্তান চেয়েছিলেন ম্যাথু এলিজ ও ইলিয়ট ডউঘার্টি ৷ কিন্তু সন্তান ধারণ করতে সক্ষম নন তাঁদের কেউই ৷ কারণ ম্যাথু ও ইলিয়ট দু’জন আসলে সমকামি দম্পতি৷ তাহলে তাঁদের সন্তানকে গর্ভে ধারণ করবেন কে?
সিএনএন জানায়, ছেলের বাবা হওয়ার স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন ম্যাথুর ৬১ বছর বয়সী মা সিসিলি এলিজ৷ অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল, এই বয়সেও তিনি সন্তানের জন্ম দিতে সক্ষম৷
এরপরেই ম্যাথুর শুক্রানু ও ইলিয়টের বোন লিয়া রিবের ডিম্বানু সংগ্রহ করে তা ম্যাথুর মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়৷
শেষ পর্যন্ত সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী৷ শিশুটির নাম রাখা হয়েছে উমা লুইস ডউঘার্টি এলিজ। তার মাধ্যমে পরিপূর্ণ হলো ম্যাথু আর ইলিয়টের সমকামি সংসার।
ম্যাথু বলেন, ‘পরিবার গঠনের জন্য সৃজনশীল ও ব্যতিক্রম পদ্ধতি রয়েছে। যখন আপনি সমকামি সংসার করছেন তখন এ ধরনের বিশেষ পদ্ধতি বেঁচে নেয়ার উপায় রয়েছে।’ এ সময় পাশে দাড়িয়ে ছিলেন তার ম্যাথুর স্বামী ইলিয়ট।
আরও পড়ুনঃ মদ খেলে ভালো ইংরেজি বলা যায়: গবেষণা রিপোর্ট
গর্ভে সন্তান ধারণ করে বাবা হওয়ার সুযোগ করে দেয়ায় মায়ের প্রতি কৃতজ্ঞ ম্যাথু। তিনি বলেন, এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার।
ইত্তেফাক/টিএস