মার্কিন শিক্ষার্থীদের প্রতিবাদে নিউইয়র্কে বাংলাদেশিদের সভা পণ্ড

 
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজিত আলোচনা সভা পণ্ড করে দিয়েছে আমেরিকান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে স্থানীয় পুলিশ সভাটি ভেঙ্গে দেয়।
 
অভিযোগ উঠেছে ‘বাংলাদেশ ডেমোক্রেসি কনফারেন্স’ শিরোনামে নিউইয়র্কে অবস্থানরত বিএনপি-জামায়াত সমর্থক কর্মীরা এই কর্মসূচির আয়োজন করে।
 
ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায়। জানা যায়, আয়োজকরা অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য উপস্থাপন করতে থাকলে একপর্যায়ে দর্শক সারিতে থাকা কিছু আমেরিকান শিক্ষার্থী এর প্রতিবাদ করেন। এমনকি সেখানকার স্থানীয় শিক্ষার্থী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে তাদের ধারনার কথা তুলে ধরেন।
 
সভায় হেরিটেজ ফাউন্ডেশনের লিসা কার্টিস, ফরেন পলিসি ম্যাগাজিনের সাংবাদিক জোসেফ আলচিন, 'লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স'-এর হুমায়ুন কবিরের দাওয়াত দেয়া হলেও তারা সেখানে যাননি। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান বন্ধ ছাড়াও আয়োজকদের ক্যাম্পাস থেকে চলে যেতে বাধ্য করা হয় বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।
 
ইত্তেফাক/আনিসুর