ব্রিজ ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ

সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ধোবাউড়া-হালুয়াঘাট পাকা সড়কে একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

উপজেলার মুন্সিরহাট বাজারের পশ্চিম পাশে মান্দালিয়ায় সড়ক ও জনপথের(সওজের) পাকা সড়কে একটি নবনির্মিত ব্রিজ ভেঙে যায়। এতে ধোবাউড়া থেকে ঢাকাগামী অসংখ্য বাস, ট্রাকসহ বড় ধরনের যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রীসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজিজুল হক জানান, মুন্সীরহাট খাদ্য গুদামে ব্রিজ ভাঙা থাকায় মালামাল আনা যাচ্ছে না। দ্রুত মেরামত না হলে সরকারি কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক বলেন, আমরা এখনই কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

ইত্তেফাক/নূহু