চট্টগ্রাম অফিস
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি) মুক্তিযোদ্ধা এ.কে রশিদ আহমদ সিদ্দিকী (৬৭) গত বুধবার ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে রেখে যান। গত বৃহস্পতিবার হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় ১ম নামাজে জানাজা, আগ্রাবাদস্থ সিজিএস কলোনী জামে মসজিদ মাঠে ২য় জানাজা ও মিরশরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের আজম নগর গ্রামস্থ শেখ বাহার উল্লাহ চৌধুরী বাড়ীতে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।