কুষ্টিয়া মিরপুর উপজেলার গোবিন্দপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতের নাম তুজানুর রহমান (৩২)। তিনি উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রবিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তুজানুর নিহত হন।
ডিএসবির এস আই হারুনূর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।