পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি জেপির সহ-সভাপতি কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সেলিম মাহমুদ, উপজেলা যুব সংহতির নেতা আল আমিন হোসেন, লাভলু হাওলাদার, আবুল বাশার মৃধা, সুমন হাওলাদার, মিজানুর রহমান প্রমুখ।
জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম খন্দকার। এ ছাড়া উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির স্বপনের রোগমুক্তি কামনায়ও দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।