জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুব সংহতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন মোড়ল।
এতে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, যুব সংহতি ঐতিহ্য ও সংগ্রামের গৌরবময় ৩৪ বছর অতিক্রম করেছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও গণতন্ত্র ধরে রাখতে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো বক্তৃতা করেন খুলনা মহানগর জেপির যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী হাওলাদার, মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান, খুলনা জেলা জেপির সদস্য সচিব অধ্যক্ষ ডা. এম এন আলম সিদ্দিক, মহানগর স্বেচ্ছাসেবক পাটির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন হাওলাদার, মহানগর যুব সংগতির আহ্বায়ক সৈয়দ আল আমিন, জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আয়শা বেগম মালা, রিতা বেগম, ফারুক কাদেরী মো. আলতাফ হোসেন, আলমাস শেখ, মিরাজুল ইসলাম, মান্নান শেখ প্রমুখ।