কাউখালীতে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 
পিরোজপুরের কাউখালীতে রবিবার সন্ধ্যায় জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (জেপি)কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
যুব সংহতির কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন নসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহআলম নসু, যুব সংহতির সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মাস্টার মিজানুর রহমান, নুরুজ্জামান মনু, শামীম আহমেদ, ছাত্রসমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
 
সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।